জাতীয়

ঈদে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় র‌্যাব

বেনজির আহমেদ
বেনজির আহমেদ

আসন্ন ঈদে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। ঈদযাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে রাজধানীর প্রবেশমুখে নজরদারি বাড়িয়েছে তারা পাশাপাশি মহানগরীতেও রয়েছে র‌্যাবের নিরাপত্তা টহল।

সংস্থার প্রধান বেনজির আহমেদ বলেন, ঈদে জঙ্গি হামলার কোনো আশংকা নেই আর জনগণকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। কোনো রকম ভোগান্তি ছাড়াই নগরবাসী যেন নিরাপদে ঈদে বাড়ি যেতে ও ফিরতে পারেন, সে জন্য রাজধানীর প্রবেশ মুখে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি মহানগরীতেও রয়েছে সতর্ক টহল।

ঈদের জামাতে জঙ্গি নাশকতার ঝুঁকি নেই বলেও আশ্বস্ত করেন র‌্যাব মহাপরিচালক।

এছাড়া সাধারণ মানুষকে ঈদের নিরাপত্তা নিয়ে ভীত না হওয়ারও পরামর্শ দিয়ে বেনজীর আহমেদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণকে সচেতন হতে হবে।

এদিকে, আগামী ২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। এতে রাষ্ট্রপতি, রাজনীতিবিদ ও দেশের বিশিষ্টজনেরা নামাজ আদায় করবেন। সে উপলক্ষে বেশ কয়েকদিন ধরে চলছে ময়দান প্রস্তুতির কাজ।

জাতীয় ঈদগাহর নিরাপত্তা পরিদর্শন করেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি ময়দানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ