জাতীয়

দেশ ঘুরে দাঁড়ানোর সময়ই ১৫ আগস্টের ঘটনা ঘটে

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশ যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছিল— দেশের মানুষ যখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল তখনই পঁচাত্তরের ১৫ আগস্টের ঘটনা ঘটে আর এ নির্মম হত্যাকাণ্ড যারা চালায় তারা তাদের বিচারের পথও বন্ধ করে দিয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহানগর আওয়ামী লীগ আয়োজহিত শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের পর সীমিত টাকা ও সীমিত সম্পদ নিয়ে দেশ পরিচালনার কাজ শুরু করেন বঙ্গবন্ধু।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের মন্ত্রী বানানো হয়েছিল, বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরষ্কৃত করা হয়েছিল। তবে যারা বেঈমানী করে, মুনাফেকি করে তারা বেশিদিন ক্ষমতায় থাকতে পারে না।

২০১৫ সালে নির্বাচন ঠেকাতে না পেরে সারাদেশে জ্বালাও পোড়াও চালিয়েছিল বিএনপি— তাদের কারণেই দেশে জঙ্গিবাদের উত্থান হয় বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ