জাতীয়

পবিত্র হজ আজ

‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক’ ধ্বনিতে মুখরিত আরাফাত

পবিত্র হজ আজ
পবিত্র হজ আজ

পবিত্র হজ পালনে সৌদি আরবের মক্কার আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান। মুসল্লিদের সমবেত কণ্ঠে 'লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক' ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। বাংলাদেশ থেকে এবার হজ করছেন এক লাখ ২৬ হাজার ৮৩১ জন।

'লাব্বায়েক, আল্লাহুম্মা লাব্বায়েক - হে আল্লাহ, আমি হাজির"। লাখো মুসল্লির সমবেত কণ্ঠে মুখরিত আরাফাতের ময়দান।

ফজরের নামাজের পর থেকেই মিনা থেকে মুসল্লিরা সমবেত হন আরাফাতের ময়দানে। সেখানে মুসল্লিদের উদ্দেশে খুতবা পাঠ ও বয়ান করা হবে।

পরে জোহর ও আসরের নামাজ আদায় করে সূর্যাস্ত পর্যন্ত সেখানেই অবস্থান।

সূর্যাস্তের পর পাঁচ কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায়ের পর খোলা আকাশের নিচে রাত্রিযাপন। সেখান থেকে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করে ভোরে ফজর নামাজ পড়ে আবার মিনায় ফেরার পালা। পরে শয়তানকে ৭টি পাথর মেরে কোরবানি দিয়ে মাথার চুল ছেটে গোসল করবেন তারা।

এরপর ইহরাম ছেড়ে স্বাভাবিক পোশাক পড়ে মক্কায় ফিরে কাবা শরিফ তাওয়াফ। এ সময় কাবার সামনে সাফা ও মারওয়া পাহাড়ে সাতবার সায়ি অর্থাৎ দ্রুত গতিতে হাঁটবেন মুসল্লিরা। সেখান থেকে আবারো মিনায় যাত্রা। সেখানে দুদিন অবস্থান করে শয়তানকে পাথর মেরে হজের বাকি আনুষ্ঠানিকতা শেষ করবেন মুসল্লিরা। পরে মক্কায় বিদায়ী তাওয়াফ শেষ করে নিজ নিজ দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন হাজিরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ