জাতীয়

ত্যাগের রাজনীতি করতে ছাত্রলীগের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

ত্যাগ স্বীকার না করলে দেশ ও মানুষের সেবা করা যায় না— বঙ্গবন্ধু দলের জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন এবং তার এ আদর্শের পথে হাঁটতে হবে ছাত্রলীগকে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়িতে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলতেন, ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস আর এ কথা ছাত্রলীগ যেন ভুলে না যায় বলে স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। সঙ্কটকালে আওয়ামী লীগের তৃণমূল নেতারা এক থাকেন, উপরে উঠলেই ওলট-পালট হয়ে যায়।

সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না— জানিয়ে শেখ হাসিনা বলেন, মাত্র সাড়ে ৩ বছরে যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলেছিলেন বঙ্গবন্ধু।

তার আদর্শে উজ্জীবিত হয়ে ত্যাগের রাজনীতিতে উদ্ধুক্ত হতে এ সময় ছাত্রলীগের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আর্তমানবতার সেবায় মানুষের পাশে থেকে সবসময় কাজ করে আওয়ামী লীগ আর ত্যাগ স্বীকার না করলে দেশ ও মানুষের সেবা করা যায় না।

শেখ হাসিনা বলেন, খুনি, সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসন করছিলেন জিয়াউর রহমান। অশিক্ষিত নেতৃত্ব ক্ষমতায় এলে দেশ পিছিয়ে পড়ে।

আন্দোলনের নামে জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা কিভাবে করে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ