জাতীয়

নিরাপদে ঈদ করতে পারবে জনগণ: ডিএমপি কমিশনার

আছাদুজ্জামান মিয়া
আছাদুজ্জামান মিয়া

নিরাপদে ঈদ করতে পারবে জনগণ বলে আশস্ত করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগায়ে নিরাপত্তা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে তল্লাশি ও টহল টিম চলমান থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।

তিনি আরো বলেন, ক্রেতারা যেনো কোরবানির পশু নিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্যও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।

এদিকে, ঈদগাহে সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, এ বছর জাতীয় ঈদগাহ মাঠে এক সঙ্গে এক লাখ মানুষ নামাজ আদায় করতে পারবে। এছাড়াও মাঠে নারী মুসল্লিদের জন্য নামাজের আদায়ের ব্যবস্থা রয়েছে।

তবে বৈরি আবহাওয়া থাকলে জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে বলে জানান মেয়র।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ