গুম, খুন, সন্ত্রাসে বিএনপির নজিরবিহীন রেকর্ড কেউ ভাঙতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে ফেনীর মহিপালের মহাসড়ক পরিদর্শনে গিয়ে একথা বলেন মন্ত্রী।
এসময় চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে পরিবহণ শ্রমিকদের গণধর্ষণ ও হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।
এই হত্যাকাণ্ডকে পাশবিক ও নৃশংস বলে উল্লেখ করেন—এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে বিষয়ে সক্রিয় থাকবেন বলেও এসময় জানান ওবায়দুল কাদের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: