জাতীয়

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট কাজী সিরাজের জানাজা প্রেসক্লাবে অনুষ্ঠিত

মেসির আর্জেটিনাকে রুখে দিল উরুগুয়ে
মেসির আর্জেটিনাকে রুখে দিল উরুগুয়ে

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট কাজী সিরাজের প্রথম জানাজা শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

এর আগে তার মরদেহ সেখানে পৌঁছুলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তসহ অন্যরা।

পরে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, মেজর (অব.) আখতারুজ্জামান, দৈনিক সমকালের উপ সম্পাদক আবু সাঈদ খানসহ আরো অনেকে।

বৃহস্পতিবার রাত ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাংবাদিক ও কলামিস্ট কাজী সিরাজ তার বয়স হয়েছিল ৭০ বছর।

পরিবারের সদস্যরা জানান, কাজী সিরাজ রাতে বাসার বাথরুমে হঠাৎ পড়ে যান দ্রুত তাকে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়।

জাতীয় প্রেস ক্লাবে জানাজার পর মরদেহ কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখান কাজী বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

কাজী সিরাজ একজন মুক্তিযোদ্ধা। সর্বশেষ তিনি সাপ্তাহিক রোববার-এর উপদেষ্টা সম্পাদকের দায়িত্বে ছিলেন। এরআগে দীর্ঘদিন তিনি দৈনিক দিনকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রামের দৈনিক কিষানের ঢাকার ব্যুরো প্রধান ছিলেন। তার সম্পাদনায় প্রকাশিত হয় সাপ্তাহিক বিবর্তন।

কাজী সিরাজ ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত থাকলেও পরে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।

তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত রাজনৈতিক নিবন্ধ লিখতেন। টেলিভিশনের আলোচনায় ছিলেন পরিচিত মুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ