ঈদের জামাত শেষ হয়ে যাওয়ার পর শুরু হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি।
রাজধানীতে দুই সিটি করপোরেশনের পক্ষ থেকেই নির্দিষ্ট স্থানে পশু কোরবানি জায়গায় পশু কোরবানির পাশাপাশি পশু নিজ বাসা-বাড়িতেও কোরবানি দিতে দেখা যায় রাজধানীবাসীকে। কোরবানির পর পর সেই স্থানটি পরিস্কারে তৎপর দেখা যায় সিটি করপোরেশন কর্মীদের।
যত্রতত্র কোরবানির পশু জবাইয়ের কারণে পরিবেশ দূষণ এড়াতে রাজধানীতে ১ হাজার ১৭৪টি স্থান নিধারণ করে দিয়েছে দুই সিটি।
এরমধ্যে দক্ষিণ সিটি এলাকায় ৬২৫টি এবং উত্তর সিটিতে ৫৪৯টি স্থান রয়েছে।
ঈদের জামাত আদায়ের পর পরই পশু কোরবানি শুরু করেন রাজধানীবাসী। সিটি করপোরেশনের নির্ধারিত স্থানগুলোতে ভিড় দেখা যায় বেশ।
এ ধরনের সুযোগ করে দেয়ায় বর্জ্য সহজে পরিস্কার করা যাবে বলে জানান নগরবাসী।
বড়দের সঙ্গে ছোটরাও অংশ নেয় কোরবানির আনন্দে।
তবে, সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ব্যতিতও বাসা-বাড়ির সামনেও কোরবানি দিতে দেখা গেছে।
নিজ উদ্যোগে পরিস্কার করবেন সিটি করপোরেশনকে দেয়া এমন প্রতিশ্রুতির ভিত্তিতেই কোরবানি দিচ্ছেন বলে জানিয়েছেন রাজধানীবাসী।