জাতীয়

সর্বস্তরের মুসুল্লিদের সঙ্গে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি

 সর্বস্তরের মুসুল্লিদের সঙ্গে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি
সর্বস্তরের মুসুল্লিদের সঙ্গে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সমাজের সর্বস্তরের মুসুল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত এই ঈদ জামাতে মন্ত্রিপরিষদ সদস্যবর্গ, সুপ্রিম কোর্টের বিচারকগণ, সংসদ সদস্যবর্গ, সিনিয়র রাজনীতিবিদ, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ নামাজ আদায় করেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান এই ঈদ জামাতের ইমামতি করেন।

নামাজ শেষে বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি মুসলিম উম্মাহ কল্যাণ চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পাশাপাশি বিভিন্ন সময়ে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা জীবন দিয়েছেন তাদের জন্যও বিশেষ দোয়া করা হয়।

নামাজের পর রাষ্ট্রপতি আবদুল হামিদ মুসুল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)’র উদ্যোগে কড়া নিরাপত্তায় এই ঈদ জামাতটি অনুষ্ঠিত হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঈদগাহের আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

এর আগে রাষ্ট্রপতি ঈদগাহে এলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন তাকে স্বাগত জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ