জাতীয়

৯০ % কোরবানির পশুর বর্জ্য অপসারণের দাবি, খোকনের

সাঈদ খোকন
সাঈদ খোকন
রাজধানীতে কোরবানির পশুর মোট ২২ হাজার টন বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। রোববার কোরবানির ঈদের পরদিন ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সবার সহযোগিতায় রাজধানীর ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক অসুস্থ থাকায় দুই সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কাজের বিস্তারিত তুলে ধরেন সাঈদ খোকন। তিনি বলেন, ঢাকা দক্ষিণে কোরবানির পশুর হাটের এবং কোরবানি করা পশুর ১৪ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে— সিটির গাড়ির ৩ হাজার ট্রিপের মাধ্যমে তা সরানো হয়েছে। আর উত্তরের সিটির বর্জ্য জমেছিল ৮ হাজার ২৭০ টন যা সরাতে ১ হাজার ৬৮৬টি ট্রিপের প্রয়োজন হয়। আজও রাজধানীর যে সব স্থানে পশু কোরবানি হচ্ছে, সেসব স্থানের বর্জ্য দিনের মধ্যে অপসারণের ঘোষণা দেন তিনি। পশুর বর্জ্য সরিয়ে নিতে দুই সিটি করপোরেশন এলাকায় প্রায় ১৭ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ করেছেন বলে জানান তিনি। যত্রতত্র কোরবানির পশু জবাইয়ের কারণে পরিবেশ দূষণ এড়াতে এবার দক্ষিণ সিটি করপোরেশনে ৬২৫টি এবং উত্তর সিটি করপোরেশনে ৫৪৯টি স্থান পশু কোরবানির জন্য নির্ধারণ করে দেয়া হয়। তবে বরাবরের মতই নগরজুড়ে রাস্তা ও অলিগলিতে পশু জবাই করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ