ঈদের ছুটি শেষে কর্মব্যস্ততা ফিরতে শুরু করেছে রাজধানীতে—সোমবার নগরীর ব্যাংকগুলোতে লেনদেন শুরু হলেও সাধারণ মানুষের উপস্থিতি ছিলো কম।
এদিকে, ঈদের ছুটি শেষ হলেও এখনো ফেরেনি রাজধানীর চিরচেনা ব্যস্ত চেহারা। যানবাহন কম থাকলেও বেশ স্বস্তিতে রয়েছেন নগরবাসী।
প্রথম কর্মদিবসে সোমবার বাণিজ্যিক এলাকা মতিঝিলের অফিসগুলোতে কর্মব্যস্ততা ছিলো চোখে না পড়ার মতো। ছুটি শেষে অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি ছিলো একেবারেই কম।
সরকারি ব্যাংকগুলোতে লেনদেন হয়েছে তবে স্বাভাবিকের চেয়ে গ্রাহকদের উপস্থিতি ছিল কম।
ব্যস্ততা না থাকলেও গ্রাহকদের সেবায় কোনো কমতি নেই বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আশরাফ আলী পাটোয়ারি।
এদিকে, ঈদের ছুটি শেষ হলেও রাজধানীতে যানবাহনের সংখ্যা ছিল কম— যানবাহন কম থাকলেও বেশ স্বস্তিতে রয়েছেন নগরবাসী।