রাজধানী থেকে বেশিরভাগই কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে দাবি করা হলেও রাজধানী ঘুরে দেখা গেছে নগরীর বেশ কিছু জায়গায় এখনো বর্জ্য পড়ে রয়েছে।
দুদিন ধরে পড়ে থাকা এসব বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী— দ্রুত তা বর্জ্য সরানোর আহ্বান জানিয়েছেন তারা।
কোরবানির পশুর বর্জ্য অপসারণের বিষয়ে রোববার দুপুরে এক যৌথ সংবাদ সম্মেলনে গত ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার দুই সিটি এলাকা থেকে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানান দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
সোমবারও রাজধানীর বেশ কিছু এলাকায় কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা যায়।
এলাকাবাসীর অভিযোগ, ময়লা পড়ে থাকলেও তা সরিয়ে নিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হয়নি।
ময়লার গাড়ি এলেও ময়লা ঠিক মতো পরিস্কার না করায় দুর্গন্ধের কারণে বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকাবাসীদের। দ্রুত এইসব ময়লা পরিস্কারের দাবি তাদের।