রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার জন্য ঢাকায় পৌঁছেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি।
মঙ্গলবার বিকেলে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। পরে সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা সোয়েমারনো।
ধারণা করা হচ্ছে রোহিঙ্গা পরিস্থিতি এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: