ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক এখন কিছুটা সুস্থ বলেও জানিয়েছেন নির্বাচিত প্যানেল মেয়র মো. ওসমান গণি।
বুধবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচিত প্যানেল মেয়র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি।
ধানমন্ডি ৩২ নম্বরে প্যানেল মেয়র মো. ওসমান গণির নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি জানান রাজধানীবাসীর সমস্যা দূর করতে তারা বদ্ধপরিকর।
তিনি বলেন, সব সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: