রোহিঙ্গা নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক তৎপরাতা বাড়ানোর দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি জয়নুল আবেদীন।
তিনি বলেন, পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় ও নিরাপত্তা দেয়া সরকারের কর্তব্য।
এসময় তিনি মিয়ারমারের নেত্রী অং সান সুচির ভূমিকার সমালোচনা করে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়ার দাবি জানান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: