জাতীয়

বাসাবোতে গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী ভাইবোনের মৃত্যু

বাসাবোতে গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী ভাইবোনের মৃত্যু
বাসাবোতে গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী ভাইবোনের মৃত্যু

রাজধানীর বাসাবোতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তরুণ-তরুণী মারা গেছেন।

তারা হলেন- রিমন (২৫) ও তার খালাতো বোন শারিন (২২)। তাদের বাসা বাসাবো এলাকায়।

বুধবার মধ্যরাতে বাসাবো বৌদ্ধ মন্দিরের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

সবুজবাগ থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির জানান, সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি মোটরসাইকেল আরোহী রিমন ও শারিনকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত দেড়টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ