জাতীয়

পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ৩ লাখে পৌঁছাতে পারে: জাতিসংঘ

পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ৩ লাখে পৌঁছাতে পারে: জাতিসংঘ
পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ৩ লাখে পৌঁছাতে পারে: জাতিসংঘ

মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের মুখে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা তিন লাখে পৌঁছাতে পারে বলে ধারণা করেছেন জাতিসংঘ কর্মকর্তারা।

যেভাবে দলে দলে রোহিঙ্গারা পালিয়ে আসছে তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে সঙ্কট মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

রাখাইনে রোহিঙ্গাদের ওপর নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের ফলে আরও ব্যাপক এলাকাজুড়ে অস্থিতিশীলতা দেখা দেয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, রাখাইনের সহিংসতা মানবিক বিপর্যয় হয়ে দেখা দিতে পারে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মঙ্গলবার এক চিঠিতে মহাসচিব গুতেরেস রোহিঙ্গা সমস্যা নিয়ে এ উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে, বিশ্ব খাদ্য কর্মসূচির বাংলাদেশ মুখপাত্র দ্বীপায়ন ভট্টাচার্য বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, জাতিসংঘ কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন এক লাখ ২০ হাজার শরণার্থী বাংলাদেশে আসতে পারে। এখন তারা মনে করছেন এ সংখ্যা তিন লাখে পৌঁছাতে পারে।

তিনি আরো বলেন, অপুষ্টির শিকার হয়ে, সম্ভবত এক মাসেরও বেশি সময় তারা প্রয়োজনমতো খাবার পায় না। তাদের ক্ষুধার্ত ও ভীত-সন্ত্রস্ত দেখাচ্ছে।

দ্বীপায়ন বলেন, শরণার্থীরা নৌকা ছাড়াও স্থল সীমান্তের অনেক জায়গা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে।

গত ২৪ আগস্টে রাখাইনের কয়েকটি পুলিশ ফাঁড়ি এবং একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সহিংসতা শুরু হয়েছে। রোহিঙ্গাদের ২৬০০ বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে, ৪০০ রোহিঙ্গা নিহত হয়েছেন। প্রায় দেড়লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছে রাখাইন থেকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ