জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তুরস্কের ফার্স্ট লেডি

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান
তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহ তৎপরতার নিন্দা জানিয়ে বলেছেন, নেপিডোর দমন প্রক্রিয়াও প্রতিবেশি বাংলাদেশের জন্য সমস্যার সৃষ্টি করছে।

প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের রাখাইনে পুলিশ চেকপোস্টে হামলা বাংলাদেশ কখনো সমর্থন করে না।

সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে, আঞ্চলিক জোট বিমসটেকের বিদায়ী মহাসচিব সুমিথ নাকানদালা সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের প্রশ্নে মিয়ানমারের ঘটনাকে সমসাময়িক বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে বলেছেন, এই ভয়াবহতার বিরুদ্ধে সকল দেশকে একসঙ্গে কাজ করতে হবে।

বিদায়ী মহাসচিব নাকানদালা বলেন, বিমসটেক সদস্য দেশগুলো ১৪টি আর্থ-সামাজিক খাতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করছে এবং তারা পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ