ঈদ কাটিয়ে সারাদেশ থেকে মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছে। এজন্য শুক্রবার ভোর থেকেই রাজধানীর লঞ্চ, বাস ও রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভীড়।
কমলাপুর রেল স্টেশনে গিয়ে এমন চিত্রই দেখা মিলে। পথে খানিকটা ভোগান্তি পোহাতে হলেও বাড়িতে গিয়ে পরিবার - পরিজনের সঙ্গে আনন্দে ঈদ কাটাতে পেরে সবাই বেশ খুশি। ঈদ শেষে জীবিকার তাগিদে কর্মব্যস্ত রাজধানীতে ছুটে আসা বলে জানালেন তারা।
স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত মানুষ। ছুটির দিন হওয়ায় শুক্রবার রেল-বাস স্টেশন আর লঞ্চ টার্মিনালে ফিরে আসা মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
ভোর থেকে দিনভরই যাত্রীবোঝাই হয়ে ট্রেন আসে কমলাপুর স্টেশনে। আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আনন্দ সবার চোখে মুখে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনগুলোর ছাদেও যাত্রীদের ভিড়। তবে অতিরিক্ত যাত্রীর চাপে ফিরতি পথে খানিকটা ভোগান্তির পরও ঠিকভাবে ফিরতে পেরে সবাই খুশি।