জাতীয়

মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা গণজাগরণ মঞ্চের

গণজাগরণ মঞ্চ
গণজাগরণ মঞ্চ

রোহিঙ্গাদের ওপর হামলা ও হত্যা আগামী ৩ দিনের মধ্যে বন্ধ না করলে আগামী ১১ সেপ্টেম্বর বাংলাদেশে মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষের ওপর সহিংসতার প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নতুনধারা বাংলাদেশ, এনডিবি মানববন্ধন করে।

রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান সংগঠনের নেতারা বলেন, কোনোভাবেই এমন নৃশংসতা মেনে নেয়া যায় না।

একইসময় বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজ রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করে।

এ সময় তারা বলেন, বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম, কিন্তু মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর এমন হামলা মানবাধিকারের চরম লংঘন।

পরে বিকেলে শাহবাগে ঢাকা মিছিলের আয়োজন করে গণজাগরণ মঞ্চ। এতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, মিয়ানমারে নির্বিচারে মানুষ হত্যা হলেও বিশ্বনেতারা এতে চুপ রয়েছে। এই হত্যা ও জ্বালাও পোরাও মানবাধিকার লঙ্ঘন।

এরপর ঢাকা মিছিল করে গণজাগারণ মঞ্চ। মিছিলটি শাহবাগের আশপাশের এলাকা ঘুরে। মিছিল শেষে মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দেন ইমরান এইচ সরকার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ