জাতীয়

রোহিঙ্গাদের জন্য ৭৭ মিলিয়ন ডলার সহায়তার আহ্বান জাতিসংঘের

জাতিসংঘ
জাতিসংঘ

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য জরুরি ভিত্তিতে ৭৭ মিলিয়ন ডলার সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ। শনিবার এক বিবৃতিতে আন্তর্জাতিক দাতাদের কাছে এ সহায়তা চাওয়া হয়।

জাতিসংঘের হিসাবে, রাখাইনে নতুন করে সংঘাতের ফলে গত দুই সপ্তাহে ২ লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

রোহিঙ্গা শরনার্থীদের সাহায্যে এগিয়ে আসছে বিভিন্ন দেশ। মালয়েশিয়া থেকে ২২ টন ত্রাণ সামগ্রী নিয়ে শনিবার বাংলাদেশে এসেছে মালয়েশিয়া বিমান বাহিনীর একটি কার্গো বিমান। তুরস্ক ১ হাজার টন ত্রাণ পাঠিয়েছে। আরো দশহাজার টন ত্রাণ পাঠাচ্ছে।

ইরানও ত্রাণ নিয়ে কার্গো বিমান অবতরণের অনুমতি চেয়েছে বাংলাদেশ সরকারের কাছে। খাদ্য, পোশাক তাবুসহ ১৫ লাখ ডলার সমপরিমাণের জরুরি ত্রাণ পাঠাচ্ছে কুয়েত। ৫০ লাখ ডলারের সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ আশ্রয় নেয়া লোহিঙ্গাদের জন্য সাড়ে ২৫ কোটি টাকার বেশি পরিমাণ অর্থ বরাদ্ধ করেছে ডেনমার্ক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ