জাতীয়

পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

জাতিসংঘ সাধারন পরিষদের ৭২তম অধিবেশনে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ সংক্রান্ত চুক্তির বিষয়ে প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিমান চলাচল সংক্রান্ত চুক্তি নবায়নের প্রস্তাবেও অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে এসব প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে আলোচ্য সূচির বিস্তারিত তুলে ধরে বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিমান চলাচল বিষয়ে ১৯৮৮ সালে করা চুক্তির নবায়নের প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।

এ বৈঠকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের প্রস্তুতি বিষয়ে অবহিত করে পরিকল্পনা মন্ত্রণালয়।

এর বাইরে সভার শুরুতেই একাত্তরের কণ্ঠযোদ্ধা সংগীতশিল্পী আব্দুল জব্বারে মৃত্যুতে শোক প্রস্তাব করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ