কোরবানির ঈদকে কেন্দ্র করে ঘরমুখে ও ফিরতি যাত্রায় সারাদেশে সড়ক দুর্ঘটনায় ২৫৪ জন মারা গেছেন।
বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ প্রতিবেদন প্রকাশ করেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঈদ ও ফিরতি যাত্রায় ২১৪টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৯৬ জন।
তিনি বলেন, দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের আলোকে ঈদের আগে-পরে ১৩ দিনের দুর্ঘটনার তথ্য নিয়ে এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে। প্রতিবেদনে ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্ঘটনার তথ্য রয়েছে।
এবার নৌপথে ১৫টি দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু ও ৬৩ জন আহত আর ট্রেনে কাটা পড়ে ৪৩ জন মারা গেছেন জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: