বিএনপির ত্রাণ তৎপরতা দায়সারা ও প্রতারণামূলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে ক্ক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরনের সময় এ কথা বলেন তিনি।
এ সময় ওবায়দুল কাদের আরো বলেন, ২০ দিন পর রোহিঙ্গাদের জন্য বিএনপির ত্রাণ বিতরণের ঘটনা নিছক মায়াকান্না ও প্রতারণা। বিপন্ন এসব মানুষকে না খেয়ে থাকতে হবে না, এটাই সরকারের অঙ্গীকার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: