জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্দেশ আছে, রোহিঙ্গারা যেন না ছড়াতে পারে

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা যাতে সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজধানীর তেজগাঁয় বুধবার একটি বেসরকারি হাসপাতাল উদ্বোধন শেষে রোহিঙ্গা সমস্যা নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, মানবিক দিক বিবেচনা করে সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক মহলের কূটনৈতিক তৎপরতা জোরদারে চেষ্টা করছে। এ বিষয়টি সরকারকে ভাবিয়ে তুলেছে।

লাখ লাখ রোহিঙ্গার বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রোহিঙ্গারা যেন সারাদেশে ছড়িয়ে পড়তে না পারেন, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ