সারাদেশে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৬৫ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দ দিচ্ছে সরকার, এর তদারকীর দায়িত্বে থাকছেন সংসদ সদস্যরা। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের সভায় এ সংক্রান্ত একটি প্রকল্পসহ পাঁচ হাজার ১৮১ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন করা হয়।
'সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন' নামক এ প্রকল্পটিতে ব্যয় হবে প্রায় ৬৬৬ কোটি টাকা। প্রতিটি উপজেলায় ধর্মীয় অবকাঠামো নির্মাণে ১ কোটি টাকা করে খরচ করা হবে। এর পাশাপাশি সিলেট জেলায় গ্রামীণ অবকাঠামো নির্মাণে ১ হাজার ২০০ কোটি টাকা অনুমোদন দিয়েছে একনেক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থবছরে একনেকের ৫ম সভায় মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। যাতে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ১৮০ কোটি টাকা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: