জাতীয়

নৌকা মার্কায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

শারদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শারদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় আসলে আবারো সন্ত্রাস-জঙ্গির দেশ হবে বাংলাদেশ, কায়েম হবে ত্রাসের রাজত্ব। বৃহস্পতিবার দুপুরে হরিয়ান চিনিকল মাঠে পবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যা করেছে বিএনপি ক্ষমতায় থাকতে তা করতে পারেনি। সন্ত্রাস-মাদকের পথ থেকে তরুণ সমাজকে দূরে রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, সারাদেশের মতো রাজশাহীতেও সূচিত হয়েছে উন্নয়নের অগ্রযাত্রা। যখনই ক্ষমতায় এসেছে বিএনপি তখনই সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে দেশে।

উন্নয়নের ধারা ধরে রাখতে আর দেশকে সন্ত্রাস-জঙ্গিবাদের হাত থেকে নিরাপদ রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট চাইলেন শেখ হাসিনা।

কেউ যেন সন্ত্রাস জঙ্গিবাদের পথে না যায় সেদিকে খেয়াল রাখতে প্রধানমন্ত্রী সবার প্রতি আহ্বান জানান।

এর আগে সভামঞ্চের পাশ থেকে কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্রসারিত ভবন, শিক্ষা অধিদপ্তরের জেলা কার্যালয় ভবনসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ