জাতীয়

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে প্রস্তাব আনবেন প্রধানমন্ত্রী

শারদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শারদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রোহিঙ্গা সমস্যা সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে জাতিসংঘে প্রস্তাব আনবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে আগামী ১৭ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক যাবেন।

বৃহস্পতিবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব নেতাদের আরো কার্যকর ভূমিকা রাখার জন্যও প্রধানমন্ত্রী আহবান জানাবেন।

আগামী ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে বসতে যাচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন। অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক যাচ্ছেন ১৭ সেপ্টেম্বর। এ অধিবেশনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা সংকটের মূল কারণ তুলে ধরে, তা সমাধানের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যা নির্যাতন বন্ধের পাশাপাশি রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ও প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করবেন।

একাত্তরে পাক বাহিনীর হাতে নির্বিচার হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতির দাবিও তুলবেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের এ অধিবেশনেই পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে, চুক্তিতে সই করবে বাংলাদেশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ