জাতীয়

মিয়ানমারের কৌশলে পা না দিতে সরকারকে আহ্বান রামরুর

মিয়ানমারের কৌশলে পা না দিতে সরকারকে আহ্বান রামরুর
মিয়ানমারের কৌশলে পা না দিতে সরকারকে আহ্বান রামরুর

রোহিঙ্গাদের জঙ্গি হিসেবে তুলে ধরতে মিয়ানমারের কৌশলে পা না দিতে সরকারকে আহ্বান জানিয়েছে শরণার্থী ও অভিবাসন বিষয়ক গবেষণা সংস্থা রামরু।

শুক্রবার সকালে রাজধানীতে এক সংহতি সভায় এ আহ্বান জানান সংস্থার চেয়ারপারসন অধ্যাপক তাসনিম সিদ্দিকী।

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য বিশ্ব জনমত তৈরির পাশাপাশি কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করার পরামর্শ দিয়েছেন তারা।

মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা-নির্যাতনের কারণে, রোহিঙ্গা শরণার্থী নিয়ে কঠিন সমস্যায় বাংলাদেশ। এ নিয়ে সংহতি সভায় শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞরা, রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ ব্যবস্থায় দ্রুত একটি কর্মপরিকল্পনা করতে সরকারকে আহ্বান জানান।

পাশাপাশি রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের অপপ্রচারে বিভ্রান্ত না হতেও সতর্ক থাকার পরামর্শ দেন তারা।

দ্রততার সঙ্গে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা জোরদার করার পাশাপাশি, চীন ও ভারতের সঙ্গে আলাদা করে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শও দেন তারা।

এর পাশাপাশি শরণার্থী নিবন্ধের বিষয়েও আরো যত্নবান হওয়ার কথা জানায় রামরু নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ