জাতীয়

রোহিঙ্গা সংকট: সরকার কার্যকর ভূমিকা পালন করতে পারেনি

রোহিঙ্গা সংকট: সরকার কার্যকর ভূমিকা পালন করতে পারেনি
রোহিঙ্গা সংকট: সরকার কার্যকর ভূমিকা পালন করতে পারেনি

বর্তমান রোহিঙ্গা সংকট মোকাবেলায় সরকার কার্যকর ভূমিকা পালন করতে পারেনি বলে মন্তব্য করেছেন মানববন্ধনে আসা বক্তারা।

শুক্রবার সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জনদল (বিজেডি) আয়োজিত মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, মিয়ানমারের আধা সামরিক জান্তার বিরুদ্ধে নিন্দা জানানোর দরকার ছিল বাংলাদেশের।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা সংকট নিয়ে প্রস্তাব পাস হয়নি কারণ চীন ও রাশিয়ার সেখানে ভেটো দেয়ার ক্ষমতা আছে বলে জানান তিনি।

জাতীয় প্রেসক্লাবের সামনে অন্তত ১০টি সংগঠন রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে। সবাই রোহিঙ্গা হত্যা বন্ধের দাবি জানায়। কেউ আবার গণহত্যা বন্ধে জাতিসংঘে বিল তোলার আহ্বান জানিয়েছে।

মান্না বলেন, সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করতে পারেনি, এই সমস্যা মোকাবিলার সামর্থ্য ও যোগ্যতা আমাদের নাই। দেশে চালের মজুত নাই, চালের সংকট অথচ প্রধানমন্ত্রী বলছেন ১১ লাখ লোককে খাওয়াবেন।

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য পাঠানো বিএনপির ত্রাণ সহায়তা আটকে দেয়ার সমালোচনা করে তিনি রোহিঙ্গাদের পাশে থাকার আহ্বান জানান।

এই মানববন্ধনের পাশেই নাগরিক পরিষদ নামের আরেকটি সংগঠন একই ইস্যুতে মানববন্ধন করেছে।

এদিকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন গণহত্যার দায়ে অং সান সু চির কুশপুত্তলিকা দাহ করেছে। এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আমিরুল হক। সমাবেশে মিয়ানমারে সামরিক শাসনের অবসান দাবি করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

বর্তমান রোহিঙ্গা সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করে জাতীয় মানবাধিকার সোসাইটি কূটনৈতিকভাবে সংকট সমাধানের দাবি জানিয়েছে।

প্রেসক্লাবের সামনে শুক্রবার সকালে আয়োজিত এক সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, প্রতিবেশী দেশ থেকে ছুটে আসা অগণিত বিপন্ন মানুষকে থাকার জায়গা ও প্রয়োজনীয় খাবার দেয়ার সামর্থ্য এ দেশের নেই সুতরাং কূটনৈতিক সমাধানই একমাত্র পথ।

একই সময়ে রোহিঙ্গা শিশু হত্যার নিন্দা জানিয়ে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বিকস শিক্ষা পরিবার। বাংলাদেশ গারো সমঅধিকার সংস্থার সমাবেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপত্তা ও বাসস্থান নিশ্চিত করার দাবি জানানো হয়।

প্রেসক্লাবের সামনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে আরও কয়েকটি সংগঠন। এগুলোর মধ্যে ছিল জাতীয়তাবাদী চালক সংগ্রাম দল, চাঁদপুর জেলার তারেক জিয়া সাইবার ফোর্স ও জাতীয় সাম্যবাদী দল-এনসিপি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ