মিয়ানমারের লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এ কথা জানান।
সহিংসতার কারণে অন্য কোথাও যাওয়ার জায়গা না পেয়ে পালিয়ে আসা মিয়ানমারের কয়েক লাখ শরণার্থীকে আশ্রয়দানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
পাশাপাশি রাখাইন রাজ্যের বেসামরিক জনগণের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান জানানোর জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: