জাতীয়

মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য সেফ জোনের প্রস্তাব বাংলাদেশের

রোহিঙ্গা
রোহিঙ্গা

সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গাদের জন্য মিয়ানমারেই সেফ জোন করার প্রস্তাব করবে বাংলাদেশ— একইসঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানের পথও খোঁজা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গাসহ সম-সাময়িক বিষয় নিয়ে আলাপের জন্য জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিংস সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সঙ্গে।

পরে সংলাপ শেষে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এ ইস্যুতে বিশ্ব বাংলাদেশের পাশে রয়েছে। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তা দেয়াই এ মুহূর্তে সরকারের প্রধান কাজ।

রোহিঙ্গা ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, এরইমধ্যে বিশ্বের বেশিরভাগ দেশ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিষয়টি কোন পর্যায়ে গুরুত্ব পাবে সেটাই এখন দেখার বিষয়।

তিনি আরো বলেন, রাশিয়াসহ যেসব দেশ মিয়ানমারের সমর্থন করছে— সে বিষয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় কারণ অনেক বড় দেশের সমর্থন বাংলাদেশের রয়েছে। এ মুহূর্তে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার পাশাপাশি আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তা দেয়াকেই সরকার অগ্রাধিকার দিচ্ছে।

এ সময় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিংস বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দেয়াই একমাত্র সমাধান। তাদেরকে মিয়ানমারের ফিরিয়ে নিতেই হবে।

এর আগে ঢাকা ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির জন্য ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রুশনারা আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ