জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।
একইদিন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। সফরকালে জাতিসংঘ সদরদপ্তরে রোহিঙ্গা ইস্যু নিয়ে ওআইসি কন্টাক্ট গ্রুপের সঙ্গেও বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
চলছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন। এতে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় নিউইয়র্কের জনএফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।
আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। একইদিন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।
এর আগে ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত জাতিসংঘ সংস্কার বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠক এবং জাতিসংঘ সদরদপ্তরে 'প্রিভেনশন অব সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউজ' শীর্ষক উচ্চ পর্যায়ের বেঠকে যোগ দেবেন।
পরদিন ১৯ সেপ্টেম্বর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের দেয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন। একই দিন বিকেলে রোহিঙ্গা ইস্যু নিয়ে ওআইসি কন্টাক্ট গ্রুপের সঙ্গে বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
পরে ম্যাডিসন অ্যাভিনিউয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আয়োজিত শুভেচ্ছা সংবর্ধনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে তিনি নিউইয়র্কের ম্যারিয়ট স্কয়ারে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় যোগ দেবেন।
২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ইউএনএইচকিউ-তে পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণের ওপর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন এবং চুক্তিতে সই করবেন।
২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ইউএনএইচকিউ-এ পানি বিষয়ক একটি উচ্চ পর্যায়ের প্যানেলের চতুর্থ বৈঠকে যোগ দিবেন। সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে তার জাতিসংঘ সফরের ওপর সাংবাদিকদের ব্রিফ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।