জাতীয়

রোহিঙ্গাদের জঙ্গি কর্মকাণ্ডে জড়াতে না পারে, রয়েছে কড়া নজরদারি

এ কে এম শহীদুল হক
এ কে এম শহীদুল হক

ত্রাণ বিতরণের নামে কেউ যেন রোহিঙ্গাদের জঙ্গি কর্মকাণ্ডে জড়াতে না পারে সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

সোমবার দুপুরে রাজধানীর পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি জানান, রোহিঙ্গারা যেন ক্যাম্প থেকে বের হতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং জনসাধারণের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।

কোনো রোহিঙ্গা শরণার্থীকে ক্যাম্পের বাইরে পাওয়া গেলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে আবার মানবিক কারণে ক্যাম্পে ফিরিয়ে দেয়া হচ্ছে বলেও জানান।

সরকার প্রধানের নির্দেশে তাদের প্রতি মানবিক আচরণ করা হচ্ছে— আর সেজন্যই বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে ক্যাম্পে পাঠানো হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ ত্রাণ দিতে চাইলে প্রশাসনের অনুমতি নিতে হবে— আর কোনোভাবেই যেন রোহিঙ্গাদের কেউ জঙ্গি কর্মকাণ্ডে জড়াতে না পারে সেজন্য কড়া নজরদারি থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর।

বিশৃঙ্খলা এড়াতে রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ সহায়তা কক্সবাজার জেলা প্রশাসনের মাধ্যমে দেয়ার আহ্বান জানান আইজিপি।

দুর্গাপূজা ও আশুরা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান আইজিপি।

এছাড়া নিয়ম বহির্ভূতভাবে যদি কেউ চাল মজুদ করে কৃত্রিম সঙ্কট তৈরির চেষ্টা করে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেয়ার কথাও জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ