জাতীয়

চাল ব্যবসায়ীরা ভুল তথ্য দিচ্ছে পাটের বস্তায় খরচ বেশি

 মির্জা আযম
মির্জা আযম

চাল আমদানিতে পাটের বস্তা ব্যবহারের সরকারি বাধ্যবাধকতা তিন মাসের জন্য শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়—তবে এ শিথিলতা দেশের অভ্যন্তরের জন্য প্রযোজ্য নয় বলে জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আযম।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, চাল ব্যবসায়ীরা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য সরকারকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে।

পাটের বস্তা ব্যবহার করায় চালের দাম বেড়েছে এ তথ্য সত্য নয় বলে দাবি তার।

এদিকে, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর বাজারে চালের দাম কমতে শুরু করেছে দাবি করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নভেম্বরে নতুন ফসল উঠে গেলে বাজারে চালের দাম আরো কমবে।

মঙ্গলবারের বৈঠকে চালের দাম কমাতে বিভিন্ন দাবির সঙ্গে পাটের বস্তা ব্যবহারের বিপরীতে প্লাস্টিক ব্যবহারের সুপারিশও তুলে ধরেন ব্যবসায়ীরা।

তাদের যুক্তি পাটের বস্তা ব্যবহারে খরচ বেশি হয়ে থাকে যার প্রভাব বাজারেও পড়েছে। আর তাদের এই দাবি মেনেও নেন তিন মন্ত্রী।

তার একদিন পরেই আপত্তি জানাল পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী।

সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাটমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের এ তথ্য অসত্য, মিথ্যা— নিজেদের স্বার্থ রক্ষায় সরকারকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে চাল ব্যবসায়ীরা।

তিনি আরো বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর সরকার গত দুই বছরে দেশে চাল সংকটের সুযোগ নিচ্ছে চাল ব্যবসায়ীরা— তবে সংকটময় মুহূর্ত বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ জানতে বাণিজ্য, খাদ্য, কৃষি মন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে

চাল ব্যবসায়ীরা বৈঠক করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ