জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউইয়র্ক সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তার ভাষণ দেয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর তার ভাষণে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রস্তাব বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময় শুক্রবার ভোরে প্রধানমন্ত্রীর ভাষণ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর নিউইয়র্ক যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: