রোহিঙ্গা ইস্যু নিয়ে নানা উস্কানি আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ সভায় তিনি বলেন, বিষয়টি নিয়ে কূটনৈতিক সমাধানের পথে রয়েছে সরকার।
মতিয়া চৌধুরী প্রশ্ন তোলেন, যারা এখন এ নিয়ে কথা বলছেন তাদের সময়ে তারা কি পদক্ষেপ নিয়েছিলেন?
তিনি বলেন, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে বিশ্বজনমত বাংলাদেশের পক্ষে আনতে পেরেছেন।
মতিয়া চৌধুরী আরও বলেন, এদেশে অন্য কিছুর স্বপ্ন ছিল যা ঘটেনি বলে বিএনপি নেত্রী লন্ডন থেকে দেশে ফিরেননি।
এসময় রোহিঙ্গা ইস্যুতে বিএনপি-জামাতের সঙ্গে কোনো আলোচনা নয় বলে জানিয়েছেন দলের কার্যনির্বাহী সংসদের সদস্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: