পানি সম্পদ ব্যবস্থাপনা খাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পানি সংক্রান্ত গবেষণায় বৈশ্বিক তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউইয়র্ক সময় বৃহস্পতিবার পানি সংক্রান্ত উচ্চ পর্যায়ের এক প্যানেলের সভায় এ আহ্বান জানান তিনি।
একইদিন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবার।
এছাড়া কসভোর প্রেডিসেন্ট হাসিম থাচির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত দু'দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জাতিসংঘ খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
এছাড়া জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক হয় প্রধানমন্ত্রীর।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: