জাতীয়

রোহিঙ্গাদের কোনো স্বীকৃতি নয়: আমু

আমির হোসেন আমু
আমির হোসেন আমু

রোহিঙ্গাদের কোনো স্বীকৃতি দেয়া হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির এক সভায় তিনি এ কথা জানান।

রোহিঙ্গাদের আনুষ্ঠানিকভাবে শরণার্থী মর্যাদা দেয়া হবে কি না- জানতে চাইলে মন্ত্রী আমু বলেন, সে রকম চিন্তা-ভাবনা আপাতত আমাদের নেই। আমরা তাদের সংখ্যাটা হিসেব রাখছি এবং আমরা চাই তারা তাদের স্বস্থানে ফিরে যাক।

মন্ত্রী আরো জানান, রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিকভাবে সমাধানের চেষ্টা চলছে— সরকার তাদের ফিরিয়ে দেয়ার চেষ্টা করছে।

গত মাসের ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইনে পুলিশ ফাঁড়ি ও সেনা ক্যাম্পে হামলার পর সেনা অভিযানের প্রেক্ষাপটে ২৫ আগস্ট থেকে বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নেমেছে। এ পর্যন্ত প্রায় ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ