জাতীয়

রোহিঙ্গার জন্য এক লাখ আশ্রয়কেন্দ্র নির্মাণে করে দিবে তুরস্ক

রোহিঙ্গার জন্য এক লাখ আশ্রয়কেন্দ্র নির্মাণে করে দিবে তুরস্ক
রোহিঙ্গার জন্য এক লাখ আশ্রয়কেন্দ্র নির্মাণে করে দিবে তুরস্ক

বাংলাদেশে শরণার্থী হয়ে আসা এক লাখ রোহিঙ্গার জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেয়ার আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।

রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর সঙ্গে দেখা করে এই আগ্রহের কথা জানান তুরস্কের আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতাবিষয়ক সংস্থার সমন্বয়ক আহমেদ রফিক।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে তারা রোহিঙ্গা পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলাপ করেন। রোহিঙ্গাদের নির্যাতনের বিষয়টিকে অমানবিক উল্লেখ করে দ্রুত এর সমাধান আশা করেন তারা।

মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বলে তুরস্কের প্রতিনিধিকে জানান মন্ত্রী মায়া।

রোহিঙ্গা সমস্যার সুষ্ঠু সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে জানিয়ে আহমেদ রফিক বলেন, বাংলাদেশে পালিয়ে আসা এক লাখ রোহিঙ্গা নগরিকের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেবেন তারা।

বিজ্ঞপ্তিতে এই আশ্রয়কেন্দ্র কোথায় নির্মাণ করা হবে তা নিয়েও মন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রতিনিধির আলোচনা হয়েছে।

আহমেদ রফিক জানান, তুরস্ক শিগগিরই ১৩টি আইটেমের সমন্বয়ে তৈরি ১০ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী দেবে— এসব ত্রাণ হস্তান্তরের বিষয়েও মন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে।

তুরস্কের উপ-প্রধানমন্ত্রী রিসেপ আব্বাস শিগগিরই বাংলাদেশ সফর করবেন করবেন বলেও ত্রাণমন্ত্রীকে জানান তিনি।

মায়া বলেন, বাংলাদেশ তুরস্কের উপ-প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ