জাতীয়

দাম বৃদ্ধি নিয়ে গণশুনানি

বিদ্যুতের দাম কমানো সম্ভব, শুধু উৎপাদন নীতিতে পরিবর্তন চাই

বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি চলছে
বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি চলছে

বিদ্যুতের দাম বর্তমানের চেয়ে আরো কমানো সম্ভব— শুধু উৎপাদন নীতিতে কিছু পরিবর্তন আনলে বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা সাশ্রয় হবে।

সোমবার সকালে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের উপর গণশুনানিতে এমন যুক্তি তুলে ধরেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা ড. শামসুল আলম।

তবে এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি'র কারিগরি ও মূল্যায়ন কমিটি পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতে ৫৭ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে।

বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর দাম বাড়ানোর বিষয়ে প্রস্তাবের ওপর গণশুনানি শুরু হয়েছে। সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি মিলনায়তনে এ গণশুনানি চলছে।

গণশুনানির শুরুতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরে পিডিবি। এতে বলা হয়, গ্যাসের মুল্য বৃদ্ধি, তরল জ্বালানির ব্যবহার বৃদ্ধি, কর্মকর্তা-কর্মচারিদের বেতন ভাতা বৃদ্ধি, টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধি এবং সরকারের কাছ থেকে ভর্তুকি না পাওয়ায় প্রায় ৪৩০ কোটি টাকা ঘাটতিতে পড়েছে পিডিবি। এ অবস্থায় এ ঘাটতি মেটাতে প্রতি ইউনিট বিদ্যুতে ৮৭ পয়সা করে বাড়ানোর প্রস্তাব করেছে তারা।

তবে, প্রস্তাবদানকারী পিডিবিকে জেরায় জেরায় অস্থির করে তোলেন ভোক্তা প্রতিনিধিরা।

তাৎক্ষনিকভাবে কিছু প্রশ্নের জবাব এসেছে, অনেক প্রশ্নের জবাব আসেনি।

পরে কম খরচে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প প্রস্তাব তুলে ধরেন ড. শামসুল আলম।

তার মতে, বেসরকারি বেশি দামের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ কমিয়ে তা সরকারি কম খরচের সরকারি উৎপাদন কেন্দ্রে মিলে বছরে প্রায় দেড় হাজার কোটি টাকা রেন্টাল কুইক রেন্টালের বদলে সরকারি কেন্দ্রগুলো চালালে তাতে ১ হাজার ৩০০ কোটি টাকা, জ্বালানি তেলের দরপতন সমন্বয় করলে ২ হাজার কোটি টাকাসহ নীতিগত কিছু পরিবর্তন করলে পিডিবি লোকসানের পরিবর্তে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।

বিদ্যুতের দাম বাড়ানোর আগে বর্তমানে চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিকেও আমলে নিতে বিইআরসিকে আহ্বান জানান অনেকে।

তবে পিডিবির দাবি অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুৎ ৪ টাকা ৮৪ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৫১ পয়সা করার প্রস্তাব বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটির।

মঙ্গলবার অনুষ্ঠিত হবে পিডিবির খুচরা পর্যায়ে দাম বাড়ানোর গণশুনানি।

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর ভোক্তা প্রতিনিধি, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের মতামত নিতে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই গণশুনানির আয়োজন করে।

প্রথমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পাইকারি মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ২৬ সেপ্টেম্বর পিডিবির খুচরা পর্যায়ের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ২৮ সেপ্টেম্বর ডিপিডিসি, ২ অক্টোবর ডেসকো, ৩ অক্টোবর ওজোপাডিকো এবং ৪ অক্টোবর নওজোপাডিকোর খুচরা মূল্য পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে শুনানির আয়োজন করেছে বিইআরসি।

এবছর মার্চে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে পাঠায় বিতরণ কোম্পানিগুলো।

পাইকারি পর্যায়ে ১৪ দশমিক ৫০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে পিডিবি।

গ্রাহকপর্যায়ে ডিপিডিসি ছয় দশমিক ২৪, ডেসকো ছয় দশমিক ৩৪, ওজোপাডিকো ১০ দশমিক ৩৬ ও আরইবি ১০ দশমিক ৭৫ শতাংশ দাম বৃদ্ধির আবেদন করেছে।

শুনানিতে পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম, সদস্য মিজানুর রহমান ও আজিজ খান উপস্থিত রয়েছে।।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ