জাতীয়

রোহিঙ্গা শিশুদের জন্য ইউনিসেফের ত্রাণের প্রথম চালান পৌঁছেছে

 অসহায় রোহিঙ্গা শিশু
অসহায় রোহিঙ্গা শিশু

মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের জন্য ইউনিসেফের পাঠানো ত্রাণের প্রথম চালানটি ঢাকায় পৌঁছেছে।

রোববার কোপেনহেগেন থেকে একটি কার্গো বিমানে করে একশ' টন ত্রাণসামগ্রী বাংলাদেশে এসে পৌঁছায়।

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, পরিবারের জন্য হাইজিন কিটস, স্যানিটারি সামগ্রী, প্লাস্টিকের তাবু, শিশুদের জন্য খেলনাসহ বিভিন্ন বিনোদন সামগ্রী।

এ ত্রাণের মাধ্যমে আনুমানিক আড়াই লাখ রোহিঙ্গা শরণার্থী শিশুর জরুরি প্রয়োজন মেটানো যাবে।

পরবর্তী ত্রাণবাহী চালানটিও বাংলাদেশে আসার পথে রয়েছে।

এতে শিশুদের জন্য স্কুলব্যাগ, তাবু, শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশের বিভিন্ন উপকরণ, ফ্যামিলি হাইজিন কিটস, তারপুলিন ও পুষ্টিকর খাবার পাঠানো হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ