শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে সবধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।
দুর্গা পূজার সার্বিক দিক নিয়ে দুপুরে নগর ভবনে মহানগর পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে সভা করেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
এসময় তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
সোমবার দুপুরে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
আগামীকাল-মঙ্গলবার শুরু হচ্ছে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: