জাতীয়

দুর্গোৎসবেও সব ধরণের নিরাপত্তা দেয়া হবে: ডিএমপি

আছাদুজ্জামান মিয়া
আছাদুজ্জামান মিয়া

অন্যান্য ধর্মীয় উৎসবের মতোই শারদীয় দুর্গোৎসবেও সবধরণের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সোমবার সকালে দুর্গা পূজার নিরাপত্তার সার্বিক দিক নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার এসব কথা জানান।

সকালে দুর্গা পূজার নিরাপত্তার সার্বিক দিক দেখতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যান, ঘুরে দেখেন পূজা মণ্ডপসহ এর চারপাশ।

পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, ঢাকেশ্বরী, রামকৃষ্ণ মিশন, কলাবাগান, বনানী, সিদ্ধেশ্বরী, রমনা কালী মন্দির, উত্তরা, বসুন্ধরা ও কৃষিবিদ ইনস্টিটিউটশনের পূজা মণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

ডিএমপি কমিশনার জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধরণের নিরাপত্তা দেয়া হবে।

শনিবার বিকেল ৩টা থেকে শুরু হবে দশমীর বিজয়া শোভাযাত্রা। রাজধানীর তিনটি স্পট থেকে প্রতিমা বির্সজন করা হবে বলে জানান ডিএমপি কমিশনার।

আগামীকাল-মঙ্গলবার শুরু হচ্ছে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ