বিসর্জনের পর দিনই পবিত্র আশুরা হওয়ায় বেশ কিছুটা বেগ পেতে হবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তবে অপতৎপরতা রুখতে গোয়েন্দা সংস্থার সমন্বয়ে সর্বোচ্চ নিরাপত্তা নেয়া হয়েছে জানিয়েছেন র্যা বের মহাপরিচালক বেনজির আহমেদ।
শুরু হয়েছে শারদীয় দুর্গা পূজা। উৎসবের নিরাপত্তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই তৎপর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এরই ধারবাহিকতায় মঙ্গলবার সকালে বনানী পূজা মণ্ডপ পরিদর্শন করে এ কথা সাংবাদিকদের বলেন তিনি।
শারদীয় দুর্গোৎসবে রাজধানীর পূজা মণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়া পূজা কমিটিও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে, বিজয়া দশমীর পরদিনই পবিত্র আশুরা হলেও দক্ষতার সাথে সব নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে র্যা ব। আর পুলিশ জানিয়েছে, কড়া নজরদারি ও তল্লাশীর পাশাপাশি রয়েছে তাদের নিয়মিত টহল।
এসময় তিনি সাংবাদিকদের র্যা ব মহাপরিচালক বলেন, গত কয়েকসপ্তাহ ধরেই র্যা বের একাধিক অভিযান চলছে— এতে বেশ কিছু জঙ্গি ধরাও পড়েছে। এর পরেও যে কোনো নাশকতা রুখতে প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
এদিকে, রাজধানীর পূজা মণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি শেষ— পুলিশ ও র্যা বের নির্দেশনা অনুযায়ী, নিরাপত্তার সব ব্যবস্থাই নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুজা কমিটির সদস্যরা।
আর পুলিশ বলছে, মণ্ডপগুলোর আশপাশে পুলিশের চেকপোস্টের পাশাপাশি টহলও রয়েছে। মণ্ডপে ঢুকতে হলে তল্লাশীর মধ্য দিয়েই যেতে হবে ভক্ত-দর্শণার্থীদের।
এবারো উৎসব মুখর পরিবেশে সবখানে নির্বিঘ্নেই দুর্গা পূজা উদযাপন হবে বলে আশা করছে পুলিশ।