জাতীয়

স্মাটকার্ড দেয়া হবে রোহিঙ্গা শিশুদের

অসহায় রোহিঙ্গা শিশু
অসহায় রোহিঙ্গা শিশু

মিয়ানমার থেকে বাংলাদেশে আসা প্রায় ছয় হাজার অভিভাবকহীন এতিম রোহিঙ্গা শিশুকে স্মাটকার্ড দেয়ার মাধ্যমে তাদের থাকা খাওয়াসহ সব ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার দুপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সূত্র: বাসস।

সচিবালয়ের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সমাজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এ সময় সমাজ কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক গাজী মুহাম্মদ নূরুল কবিরসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি রোহিঙ্গা এতিম শিশুর জন্য স্মার্ট কার্ড প্রদানের ব্যবস্থা করা হবে। মন্ত্রণালয়ের ১২০ জন কর্মী এ ব্যাপারে কাজ করছে। শূন্য থেকে ১৮ বছর বয়সী সকল এতিম শিশু-কিশোর আলাদা করে তাদের থাকা খাওয়াসহ অন্যান্য ব্যবস্থা নেয়া হবে। এ জন্য উখিয়া ও টেকনাফে ২০০ একর করে মোট ৪০০ একর জমি জেলা প্রশাসন দেবে।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে গুগল ফরমের মাধ্যমে প্রায় দুই হাজার এতিমের ডাটা বেইস তৈরি করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে সকলের ডাটা বেইস তৈরি সম্পন্ন হয়ে যাবে এবং স্মাট কার্ড দেয়া হবে। বাবা-মা হীন সব মিলিয়ে ৫ থেকে ৬ হাজার এতিম শিশু কার্ড পাবে। এসব এতিম শিশুর জন্য মান সম্পন্ন খাবার দেয়া হবে। সরকার বর্তমানে ১৩২ টি শিশু-কিশোর প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৩ হাজার এতিমদের লালন-পালন করে থাকে।

গত ২৫ আগস্ট মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে যারা বাবা-মা হারিয়ে এতিম হয়েছেন তারা আত্মীয়-স্বজন অথবা অন্যদের সাথে বাংলাদেশে এসে অমানবিক জীবন যাপন করছেন। তাদেরকে ইউনিসেফ এর সাথে সমন্বয় করে খাবার সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ