জাতীয়

প্রধানমন্ত্রীর গলব্লাডারে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন

শেখ হাসিনা
শেখ হাসিনা

যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলব্লাডারে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

ওয়াশিংটন সময় ২৫ সেপ্টেম্বর রাত ৮টায় তার এ অস্ত্রোপচার করা হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম যুক্তরাষ্ট্রের থেকে জানান, ‘ওয়াশিংটনের একটি হাসপাতালে ২৫ সেপ্টেম্বর রাত ৮টায় (বাংলাদেশ সময় ২৬ সেপ্টেম্বর, সকাল ৬টা) প্রধানমন্ত্রীর গলব্লাডারে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।’

প্রেসসচিব বলেন, এর আগে প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং গলব্লাডারে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

সফল অস্ত্রোপচারের পরে তিনি এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন উল্লেখ করে ইসহানুল করিম বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এখন বিশ্রামে রয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রীর পাশে তার ছোট বোন শেখ রেহানা ও পুত্র সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন। অস্ত্রোপচারের একদিন পরে প্রধানমন্ত্রী ওয়াশিংটনে তার আবাসস্থলে ফিরে আসেন।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী আগামী ৫ অক্টোবর দেশে ফিরবেন।

জাতিসংঘের এ অধিবেশনে যোগদানের পরে ২২ সেপ্টেম্বর শেখ হাসিনা নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছান। এক সপ্তাহ ওয়াশিংটনে অবস্থানের পরে লন্ডন হয়ে ২ অক্টোবর তার দেশে ফেরার কথা ছিলো। ইউএনজিএ অধিবেশনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ