জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে সঙ্গে বসতে চায় মিয়ানমার

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে সঙ্গে বসতে চায় মিয়ানমার
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে সঙ্গে বসতে চায় মিয়ানমার

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে মিয়ানমার।

এ বিষয়ে আলোচনার জন্য মিয়ানমার সরকারের একজন সিনিয়র মন্ত্রী শিগগিরই ঢাকা আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে এক দ্বিপাক্ষিক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীকে এ আলোচনার প্রস্তাব দেন মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

আগামী সপ্তাহের শুরুর দিকে মিয়ানমার সরকারের প্রতিনিধি দল বাংলাদেশে আসতে পারে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্র সচিব।

তিনি আরো বলেন, এ আলোচনার মূল এজেন্ডা হবে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া।

আন্তর্জাতিক চাপের মুখে রাখাইনে সহিংসতা শুরুর এক মাস পর রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে মিয়ানমার।

গতমাসের ২৪ আগস্ট পুলিশ চৌকি ও সেনা ক্যাম্পে বিদ্রোহী রোহিঙ্গাদের হামলার নাম করে ২৫ আগস্ট থেকে রোহিঙ্গাদের ওপর নির্মম অত্যাচার শুরু করে দেশটির সেনাবাহিনী। সেই থেকে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ৪ লাখ ৮০ হাজার রোহিঙ্গা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ