জাতীয়

জঙ্গিরাই এখন সংখ্যালঘু: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

ধর্মীয়ভাবে এখন কাউকে আর সংখ্যালঘু বলার সুযোগ নেই যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, যারা জঙ্গি তারাই এখন সংখ্যালঘু।

বুধবার শারদীয় দুর্গাপূজা এবার নির্বেঘ্নেই পালিত হবে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আর পুলিশ বলছে, দেশের ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে যে কোনো ধরনের ঝামেলা এড়াতে প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রাজধানীর বেশ কয়েকটি পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় তিনি দুস্থ মানুষের মধ্যে কাপড় বিতরণ করেন।

সংক্ষিপ্ত আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। সবাই মিলেই এখানে প্রত্যেকটি উৎসব পালন করে থাকে।

মন্ত্রী আরো বলেন, দেশের মানুষ এখন অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ তাই গত কয়েকবছরে পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে।

এদিকে, দেশের প্রত্যেকটি পূজা মণ্ডপ আইন-শৃঙ্খলা বাহিনী নজরদারিতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কোনো ধরনে হামলার হুমকি নেই বলে দাবি করেছে পুলিশ।

এবার পূজার পর আশুরা হলেও সবাইকে নিশ্চিন্তে থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ