জাতীয়

রোহিঙ্গা সংকট: চীন-রাশিয়ার সমর্থনে প্রস্তাব পাসের আশা সেতুমন্ত্রীর

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সমর্থন দিয়ে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস করবে এ আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত রক্তদান ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী জাতিসংঘে যে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন তা সারা বিশ্বে প্রশংসা পেয়েছে আর জাতিসংঘ তা গ্রহণ করেছে।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি বিপন্ন বিশ্বের মানবতার বাতিঘর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বশান্তির অগ্রদূত হিসেবে অভিহিত করেন কাদের।

তিন আরো বলেন, মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি বিশ্ব মানবতার বাতিঘর (লাইট হাউস অব ওয়ার্ল্ড হিউম্যানিটি)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে উৎসব না করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, এ উৎসবের অর্থ বা তার সমপরিমাণ অর্থ রোহিঙ্গাদের সাহায্য করতে পাঠানো হবে, এটা নেত্রীর নির্দেশ। তিনি তার জন্মদিনের উৎসব রোহিঙ্গাদের জন্য উৎসর্গ করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ